মিরপুর প্রতিনিধি ॥ মিরপুরে পুলিশের পৃথক অভিযানে ১৩০ পিস নিষিদ্ধ (এম্পুল ইনজেকশন), ৪০ পিস ট্যাপেন্টাডল ও দুজন ওয়ারেন্টের আসামিকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (১৬ই মার্চ) কুষ্টিয়ার মিরপুর থানার পোড়াদহ ময়নাগাড়ী মাঠ থেকে নিষিদ্ধ ইনজেকশন সহ চিথলিয়া এলাকার মৃত মিরাজুল ইসলামের ছেলে মোঃ বাবুল হোসেন (৫২) কে আটক করে পুলিশ। এ সময় আটককৃত ব্যাক্তির নিকট হতে নিষিদ্ধ মাদক ১৩০ পিচ এম্পুল (বুফ্রেনপিক ইনজেকশন) উদ্ধার করা হয়। মিরপুর থানা সুত্রে জানা যায়, মিরপুর থানার আহম্মদপুর ক্যাম্পের ইনচার্জ এসআই জামাল মৃধা পোড়াদহ চিথলিয়া ময়নাগাড়ী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৩০ পিস এম্পুল ইঞ্জেকশন সহ আসামীকে আটক করে।এছাড়াও মিরপুর থানার এসআই রোকসানা খাতুন এর অভিযানে বারুইপাড়া ইউনিয়নের ফকিরাবাদ এলাকার মান্নান মন্ডলের ছেলে মোঃ অহিদুল মন্ডল(৪২) ও খইবার মালিথার ছেলে সোবাহান মালিক (৩০) কে কেউপুর এলাকা থেকে ৪০ পিস টেপেন্টাডল সহ আটক করা হয়। এছাড়াও চুরির মামলায় ওয়ারেন্টের আসামি চিথলিয়া এলাকার আনোয়ার হোসেন ও মাদক মামলার ওয়ারেন্টের আসামি হাউসপুর এলাকার ওসমানকে আটক করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ বলেন, মিরপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে তিনজন আসামিকে আটক করা হয়। যার মধ্যে একটি অপরিচিত হিরোইনের মতো নিষিদ্ধ মাদক এম্পুল সহ আসামিকে আটক করা হয়। এছাড়াও ট্যাপেন্টাডল ও ওয়ারেন্টের আসামিকে আটক করা হয়। আসামিদের পৃথক মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
