মিরপুরে দিশা সংস্থার আয়োজনে সফল উদ্যোক্তা সম্মাননা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে দিশা সংস্থার আয়োজনে সফল উদ্যোক্তা সম্মাননা অনুষ্ঠিত 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ৫, ২০২৪

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে দিশা স্বেচ্ছাসেবী আর্থ-সামাজিক উন্নয়ন ও মানবিক কল্যান সংস্থার বাস্তবায়নে সমন্বিত কৃষি ইউনিটের আওতায় কৃষি,মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সফল উদ্যোক্তা সম্মাননা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার (০৪ জুলাই) সকালে মিরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  দিশা সংস্থার কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এড আবদুল হালিম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার।

অনুষ্ঠানে কৃষি বিষয়ে আলোচনা রাখেন মিরপুর উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, মৎস্য বিষয়ে আলোচনা রাখেন মিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ ও প্রাণি সম্পদ বিষয়ে আলোচনা রাখেন  প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ এস এম মাহমুদুল হক।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিশা সংস্থার উপ-নির্বাহী  পরিচালক এম আর ইসলাম।অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দের মাধ্যমে সফল উদ্যোক্তাদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

পরে সফল উদ্যোক্তাগণ তাদের সফলতার অনুভূতি প্রকাশ করেন। উল্লেখ্য-দিশা স্বেচ্ছাসেবী আর্থ-সামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় মাঠ পর্যায়ে ২০১৩-২০১৪ সাল থেকে কৃষি,মৎস্য ও প্রাণিসম্পদ-ভিত্তিক তিনটি পৃথক খাতের মাধ্যমে বিভিন্ন প্রযুক্তি সম্প্রসারণ ও প্রতিরূপায়ণ কার্যক্রম বাস্তবায়ন করছে। ২০১৩-১৪ অর্থবছর থেকে ২০১৬-১৭ অর্থবছর পর্যন্ত নাটোর জেলার বনপাড়া ও রাজাপুর শাখায় কাজ করে আসছে। ২০১৭-১৮ অর্থবছর থেকে দিশা কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কাজ শুরু করে। গত অর্থবছর থেকে দৌলতপুর উপজেলায় কাজ শুরু করে। বর্তমান কুষ্টিয়া জেলার মিরপুর ও দৌলতপুর উপজেলায় কাজ চলমান।