কুষ্টিয়ার মিরপুরে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ১জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা কুষ্টিয়ার একটি চৌকস দল। গতকাল শুক্রবার (২৪ মে) বিকেল সাড়ে চারটার সময় মিরপুর বাজারের পৌর পার্ক সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মিরপুর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে মিরপুর থানাধীন মিরপুর পৌরসভা ০৫ নং ওয়ার্ডের পৌরপার্কের দক্ষিন পাশে নওদাপাড়া টু ঈগল চত্তর গামী পাকা রাস্তার উত্তর পাশে হইতে আসামী আশিক হোসেন (৩০) কে ১০০ (এক’শ) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের মোঃ আজিজুল শেখ’র ছেলে। এ সংক্রান্তে মিরপুর থানায় মামলা প্রক্রিয়াধীন।
