হেলাল মজুমদার, ভেড়ামারা ॥ কুষ্টিয়ার মিরপুরে চিথলিয়া গ্রামে তল্লাশি করে ৫৪৫ পিচ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ নজরুল ইসলাম ( ৫০) ও একরামুল হক (২৩) কে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া। ঘটনার সূত্রে জানা গেছে গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া যৌথ একটি দল মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামে নজরুলের বাড়ীতে তল্লাশি চলিয়ে একটি প্লাস্টিক লাল রংয়ের ব্যাগের মধ্যে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ৫৪৫ পিচ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট সহ আসামি নজরুল ইসলাম (৫০) ও একরামুল হক (২৩)কে গ্রেফতার করে।
মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট এর বাজার মূল্য ১ লক্ষ ৬৫ হাজার টাকা এ ব্যাপারে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে ও সংরক্ষণ করার অপরাধে মিরপুর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছেন। এসময় উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন বুরহান বাংলাদেশ সেনাবাহিনীর কুষ্টিয়া আর্মি ক্যাম্প। খবির আহমেদ পরিদর্শক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া রাসেল কবির উপ-পরিদর্শক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া, এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা খবির আহমেদ বলেন, মাদক বিক্রয়, সংরক্ষণ ও সেবন কারীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে আমরা আপনাদের সহযোগিতা যাচ্ছি।
