মিরপুরে জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২০, ২০২৫

মিরপুর প্রতিনিধি ॥ মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রুপকার ও বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার (১৯ জানুয়ারী) সকালে মিরপুর পৌরসভার ৪নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও অসহায় দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া মাহফিল ও শীত বস্ত্র বিতরন অনুষ্টানে উপস্হিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অন্যতম নির্বাহী সদস্য, অবিভক্ত ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সেক্রেটারি ফরিদা ইয়াসমিন। এ সময়ে আরও উপস্হিত ছিলেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারন সম্পাদক, মিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ বকুল আলী,মিরপুর পৌর আহবায়ক কমিটির সদস্য সোহেল রানা, মিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ দুলাল হোসেন,

কুষ্টিয়া জেলা নারী ও শিশু অধিকার ফোরাম যুগ্ন আহবায়ক শারমিন আক্তার, সদস্য মাহির উদ্দিন,ছাতিয়ান ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি আলম হোসেন, খন্দকার সাইফুল ইসলাম, তহিরুল মল্লিক, জাকির মল্লিক, সোহেল রানা, ছাএ নেতা খন্দকার সৈকত হাসান সহ মিরপুর উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।এ সময় ফরিদা ইয়াসমিন বলেন-আমি খালেদা জিয়া ও তারেক রহমানের কর্মী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে আমি এখানে শীতবস্ত্র বিতরণ করতে এসেছি। গণতন্ত্রের মা ও আমার নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য তিনি এখন লন্ডন আছেন। তার সুস্থতার জন্য আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, যাতে তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাথে নিয়ে দেশে ফিরে এসে দেশের জন্য কাজ করতে পারেন সেই দোয়া করবেন।