মিরপুর প্রতিনিধি \ সঠিত তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার মিরপুরে ৬ষ্ঠতম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। গতকাল (২ মার্চ) শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়। র্যালিটি উপজেলা প্রশাসনের কার্যালয় চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা নির্বাচন অফিসে এসে শেষ হয়। পরে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্টিত হয়। উক্ত আলচনা সভায় বক্তব্য রাখেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা আবদুলাহ আল মামুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ কবির উদ্দিন, উপজেলা নাগরিক কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা নজরুল করিম প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
