মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে সেহেরী শেষ করে স্বামী-স্ত্রীর কোলহের কারণে জুই আক্তার (২২) গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। কুষ্টিয়া মিরপুর উপজেলার ৮ নম্বর ছাতিয়ান ইউনিয়ন পাঁচ নম্বর ওয়ার্ডে কুদরতের স্ত্রী জুঁই আক্তার (২২)। সুখ চাঁদ আলীর একমাত্র কন্যা। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) প্রতিবেশীরা এবং স্বজনরা জানতে পেরে মিরপুর থানা পুলিশকে অবহিত করেন এবং মিরপুর থানা পুলিশ এসে কুদরত আলীর পিতা আরব আলীকে গ্রেপ্তার করে এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরন করেন।
প্রতিবেশী এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারা যায় কুদরত দম্পতির ভিতরে মাঝে মাঝে ঝগড়া বিবাদ লেগেই থাকতো কারণ কুদরত আলীর দুইটি স্ত্রী ছিল । জুই আক্তার ছিল দ্বিতীয় স্ত্রী, নিহত জুই আক্তারের স্বজনেরা হত্যা মামলা দায়ের করেছে মিরপুর থানায়। মিরপুর থানা ওসি শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান একটি হত্যা মামলা দায়ের হয়েছে, এবং লাশের পোস্টমর্টেম করা হয়েছে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
