ছাত্র ছাত্রীদের শারীরিক ও মানুষিক বিকাশের জন্য খেলাধূলার গুরুত্ব অপরিসীম
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের আয়োজনে জেলা ক্রিড়া সংস্থার সহযোগিতায় এবং জেলা প্রশাসনের বাস্তবায়নে কুষ্টিয়া মিলপাড়া মোহিনী মিলস মাঠে দুইদিন ব্যাপি কুষ্টিয়া জেলা পর্যায়ে আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে ।

ছাত্র ছাত্রীদের শারীরিক ও মানুষিক বিকাশের জন্য খেলাধূলার গুরুত্ব অপরিসীম
রবিবার ১২ই ফেব্রুয়ারী শুরু হওয়া এই অ্যাথলেটিক প্রতিযোগিতা সোমবার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় ।
শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক প্রতিযোগিতার সমাপনী দিনে সরকারের উপপরিচালক আরিফ উজ-জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম ।
শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক প্রতিযোগিতায় সর্বমোট ৩২ টি ইভেন্টে ১১৪ জন বিজয়ীদের মাঝে এই পুরস্কার বিতরণ করা হয় । কুষ্টিয়া জেলার ৬টি উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ছাত্র ছাত্রীরা এই প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেন ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপপরিচালক আরিফ উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) শারমিন আখতার, কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাস, কুষ্টিয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দবির উদ্দিন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) ফরহাদ হোসেন খাঁন, জেলা ক্রিড়া অফিসার তানভির হোসেন, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাডভোটে অনুপকুমার নন্দী, কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাইজাল আলী খাঁন সহ কুষ্টিয়া জেলা ক্রিড়া সংস্থা ও জেলা প্রশাসন কর্যালয়ের কর্মকর্তা বৃন্দ ।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাডভোটে অনুপকুমার নন্দী বলেন, যে উদ্দেশ্যে আমারা শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক প্রতিযোগিতার আযোজন করেছিলাম তা সফল হয়েছে । আজকে যারা বিজয়ী হয়েছে এরাই ভবিষ্যতে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হবে এবং অদূর ভবিষ্যতে জাতীয় ভাবে অনেক গৌরব বয়ে নিয়ে আসবে । সেই সাথে কুষ্টিয়ার জন্য সুনাম বয়ে নিয়ে আসবে ।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শহর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী খাঁন বলেন, মোহিনী মিলস মাঠ কুষ্টিয়া পূর্বঞ্চলের একটি ঐতিহ্যবাহী মাঠ ।এই মাঠটিকে মেরামত করে যদি আরো ভালো করা যায় তাহলে কুষ্টিয়ার পূর্বঞ্চলের ছেলে মেয়েরা এই মাঠে খেলাধূলা করে কুষ্টিয়ার জন্য গৌরব অর্জনকরে নিয়ে আসবে । এই মাঠ থেকে আবহনী এবং মোহমেডানের মত দলের খোলোয়াড় তৈরি হয়েছে । পাকিস্থান আমলেও এই মাঠে অনেক নামীদামী খেলোয়াড় খেলেছেন । তাই মৃত প্রায় এই মাঠটির প্রাণ ফিরিয়ে আনতে মাঠটি মেরামত করে এখানে খেলার সুষ্ঠ পরিবেশ গড়ে তুলতে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষন করেন তিনি ।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) ফরহাদ হোসেন খাঁন এই প্রতিযোগীতা সাফল্য মন্ডিত করার জন্য যারা কাজ করে গেছেন তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বলেন, যারা আজকে যারা প্রতিযোগিাতায় জয় লাভ করে পুরস্কার পেতে যাচ্ছে তারা কোন একদিন জাতীয় পর্যায়ে খেলে কুষ্টিয়া জেলার নাম আরো উজ্জল করবে ।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য পড়ালেখার পাশাপাশি ছাত্র ছাত্রীদের শারীরিক ও মানুষিক বিকাশের জন্য খেলাধূলার গুরুত্ব অপরিসীম । শখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক প্রতিযোগিতা অযোজনের মধ্য দিয়ে প্রাণের সঞ্চার ঘটেছে । উপজেলা পর্যায় থেকে জেলা পর্যায় পর্যন্ত যে আনন্দঘন পরিবেশে প্রতিযোগিতাটি সুসম্পন্ন হয়েছে তা প্রশংসার দাবী রাখে ।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম প্রতিযোগিতাটি সার্থকভাবে এবং সফল ভাবে সম্পন্ন করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সংশ্লিষ্ট সকলকে কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে অঅন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন । এছাড়াও বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনকে সুন্দর একটি আয়োজনের জন্য ধন্যবাদ জানান তিনি ।
বিজয়ীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, আমার বিশ্বাস যারা এখানে বিজয়ী হয়েছে তারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে কুষ্টিয়া জেলার জন্য সাফল্য বয়ে নিয়ে আসবে ।

ছাত্র ছাত্রীদের শারীরিক ও মানুষিক বিকাশের জন্য খেলাধূলার গুরুত্ব অপরিসীম
পুরস্কার বিতরনী অনুষ্ঠানের সভাপতি স্থানীয় সরকারের উপপরিচালক আরিফ উজ-জামান বলেন, প্রতিযোগীতার অন্যতম একটি উদ্দেশ্য ছিলো আমাদের ছাত্র ছাত্রী এবং তরুন প্রজন্মের মাঝে উৎসাহ, উদ্দীপনা এবং তাড়না তৈরি করা । এর মাঝ থেকে অনেক ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে এবং স্বাস্থ্যবান জাতি গঠনে আমাদের তরুন প্রজন্ম আরো অনেক বেশী সচেতন হয়ে উঠবে ।
