কুমারখালীতে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড-অর্থদণ্ড - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড-অর্থদণ্ড

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ৬, ২০২৩
কুমারখালীতে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড-অর্থদণ্ড

কুষ্টিয়ার কুমারখালীতে মাদক সেবনের দায়ে ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার সকালে উপজেলার চৌরঙ্গী মহাবিদ্যালয়ের খেলারমাঠে আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত। এসময় থানার ওসি মো. আকিবুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

কুমারখালীতে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড-অর্থদণ্ড

কুমারখালীতে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড-অর্থদণ্ড

কুমারখালীতে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড-অর্থদণ্ড

দন্ডপ্রাপ্তরা হলেন – এলংগীপাড়ার মৃত ইয়াকুব আলীর আনিসুর রহমান (৩০), দক্ষিণ মনোহরপুর গ্রামের আকুলের ছেলে আলমগীর হোসেন (৪৩), শিপপুর গ্রামের মৃত আমান শেখের ছেলে সাবু শেখ (৩৫), পান্টির আব্দুল বারিকের ছেলে আমিরুল ইসলাম (২০) এবং ধলনগরের মৃত জুলমত আলীর ছেলে আলম মালিথা (৫৩)।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

আদালত সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌরঙ্গী মহাবিদ্যালয় এলাকায় অভিযান চালায় প্রশাসন। অভিযানে গাঁজা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আনিসুরকে দুই মাস এবং আলমগীর, সাবু, আমিরুল ও আলম মালিথাকে এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

এতথ্য নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত বলেন, মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালাচ্ছে প্রশাসন। রোববারের অভিযানে মাদক সেবনের অপরাধে ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: