মাদক সম্রাজ্ঞী মাফু সিন্ডিকেটের কাছে প্রশাসন অসহায়
কুষ্টিয়া শহরতলীর কুঠিপাড়া এলাকার বাসিন্দা মাফু কুষ্টিয়া শীর্ষ মাদক ব্যবসায়ীর মধ্যে একজন। একাধিকবার পুলিশের জালে ধরাও পড়েছেন মাদক সিন্ডিকেটের এই হোতা। সেই সাথে তার নামে কুষ্টিয়া মডেল থানায় একাধিক মামলাও রয়েছে। এরপরেও থেমে নেই তার মাদক ব্যবসা। আর এই কাজে তিনি ব্যবহার করেন নিজের অল্প বয়সী সন্তানদের। তার পাঁচ সন্তানের বয়স কম হওয়ার কারণে কেউ সন্দেহ করেনা তাদের। এই সুযোগকে কাজে লাগিয়ে সন্তানদের দিয়ে মাদক পরিবহন সহ বিক্রির কাজ করিয়ে থাকেন মাফু।

মাদক সম্রাজ্ঞী মাফু সিন্ডিকেটের কাছে প্রশাসন অসহায়
সর্বশেষ সে গত মে মাসের ১৫ তারিখে মাদক সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আটক হয়। মাদক ব্যবসা করে মাফু গড়ে তুলেছেন পাহাড় সমান সম্পদ। সরকারী জায়গা দখল করে নির্মাণ করেছেন বিলাস বহুল দুই তলা বাড়ী। এছাড়াও শহরে তার আরো দুইটি বাড়ী আছে। কুষ্টিয়া এন এস রোড সংলগ্ন স্বর্ণপট্টিতে তার রয়েছে অর্ধ কোটি টাকা মূল্যের দুইটি দোকান। তার বসতবাড়ীর নীচে রয়েছে নিজস্ব ভাংড়ির দোকান। নেশার টাকার ম্যানেজ করতে অনেক মাদকসেবী শহরের বিভিন্ন স্থান থেকে চুরি ও ছিনতায় করা জিনিস এনে বিক্রি করে সেখানে।
এলাকাবাসী অভিযোগ করে বলেন এলাকায় অনেক পাতি নেতার সাথে সখ্যতা রয়েছে মাফু ও তার পরিবারের। সেই কারণে তাদের ভয়ে মুখ খুলতে চায় না কেউ। প্রতিবাদ করলেই তার উপর বিভিন্ন ভাবে নির্যাতন করে মাফু গং। এলাকার পাতি নেতাদের নির্দিষ্ট কোন কর্মক্ষেত্র বা কাজ না থাকলেও এলাকার মাদক ব্যবসায়ীদের আশ্রয় ও মদদ দিয়ে নিয়মিত মাসোহারা নিয়ে থাকে। মাফু গং ও তার সহযোগিদের কারণে যুব সমাজ ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের কারণে এলাকার উঠতি বয়সী তরুনেরা নেশা গ্রস্ত হয়ে চুরি ও ছিনতাই সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়ছে।
মাদক ব্যবসায়ী মাফু পৌরসভার কুঠিপাড়া তিন নম্বর ওয়ার্ডের রিপন আলীর স্ত্রী। কুঠিপাড়ার বাসিন্দা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও কুষ্টিয়া সদর থানা তথ্য কমান্ডার শফিউদ্দিন (রতন) বলেন, আমাদের এই এলাকা মাদকের সয়লাব হয়ে গেছে। উঠতি বয়সের ছেলেরা নিজের অজান্তে মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে। মাদকের বিষয়ে আমি নিজে একাধিকবার থানায় জানিয়েছি। এর আগে মাফু’র বাড়ীতে র্যাব অভিযান চালিয়ে বিপুল পরিমান ফেনসিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেট পেয়েছিলো। যুব সমাজকে রক্ষা করতে এবং মাদকের বিস্তার রোধে আমরা জেলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কমনা করছি।
