মাজিলা নওদাপাড়া মসজিদে হানিফ এমপির অনুদান বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মাজিলা নওদাপাড়া মসজিদে হানিফ এমপির অনুদান বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ১৮, ২০২৩
মাজিলা নওদাপাড়া মসজিদে হানিফ এমপির অনুদান বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের মাজিলা নওদাপাড়া বায়তুল আমান জামে মসজিদে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বরাদ্দকৃত অর্থ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ৷

মাজিলা নওদাপাড়া মসজিদে হানিফ এমপির অনুদান বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাজিলা নওদাপাড়া মসজিদে হানিফ এমপির অনুদান বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাজিলা নওদাপাড়া মসজিদে হানিফ এমপির অনুদান বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মঙ্গলবার বিকেলে মসজিদের উন্নয়ন কাজের জন্য কুষ্টিয়ার উন্নয়নের রূপকার জননেতা মাহাবুব উল আলম হানিফ এমপি’র বরাদ্দকৃত নগদ ৪৭,৫০০ টাকা মসজিদ কমিটির সভাপতি ও ৮নং ওয়ার্ডের মেম্বার আসাদুল ইসলামের হাতে তুলে দেন পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক সাইদুর রহমান বিশ্বাস ৷

এ সময় সাইদুর রহমান বিশ্বাস বলেন- সকল ভেদাভেদ ভুলে ইউনিয়নের উন্নয়নের স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে এবং আওয়ামীলীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী জাতীয় নির্বাচনে কুষ্টিয়া উন্নয়নের রূপকার মাহবুব উল আলম হানিফ এমপির হাতকে শক্তিশালী করতে এবং বিপুল ভোটে বিজয় লাভ ও নৌকার গণজোয়ার সৃষ্টি করতে নিরলসভাবে কাজ করতে হবে ৷

মাজিলা মসজিদের উন্নয়নে নগদ অর্থ পেয়ে অত্র মসজিদের ধর্মপ্রাণ মুসল্লিরা ইফতার সামগ্রী সামনে নিয়ে মাহাবুব উল আলম হানিফ এমপি’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রাণখুলে দোয়া ও মোনাজাত করেন ৷ সেই সাথে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান বিশ্বাসের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া প্রার্থনা করেন ৷

এ সময় উপস্থিত ছিলেন অত্র মসজিদ কমিটির সেক্রেটারী মহিরদ্দিন মন্ডল, মফিজ উদ্দিন মন্ডল, আক্কাচ মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান ফড়িং, ইরাদ আলী মেম্বর সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ৷

পরে উক্ত মসজিদে ধর্মপ্রাণ রোজাদার মুসল্লিদের মাঝে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷