কুষ্টিয়ায় মহিলা পরিষদের সম্মেলন অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় মহিলা পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৪, ২০২৩
কুষ্টিয়ায় মহিলা পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

কুষ্টিয়ায় বাংলাদেশ মহিলা পরিষদের ১০ম ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টার সময় র‌্যালি শেষে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর চতুর্থ তলার হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে শিল্পকলা একাডেমী চত্ত্বরে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়।

কুষ্টিয়ায় মহিলা পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

কুষ্টিয়ায় মহিলা পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

কুষ্টিয়ায় মহিলা পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

সম্মেলনে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা মহিলা পরিষদের সভাপতি ফাতেমা বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও পাবনা জেলা মহিলা পরিষদের সভাপতি কামরুন নাহার জলি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা মহিলা পরিষদের সহসভাপতি আসমা ফেরদৌসী, কুষ্টিয়া জেলা মহিলা পরিষদের সাধারন সম্পাদক তসলিমা খানম লতা, সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক কারশেদ আলম, কবি ও সাহিত্যক কনক চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন কুষ্টিয়া জেলা মহিলা পরিষদের আন্দোলন সম্পাদক নাজমা আক্তার। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাংগাঠনিক সম্পাদক শেফালী আক্তার। বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা মহিলা পরিষদের সহসভাপতি এ্যাডঃ সুলতানা বেগম মমো, এ্যাডঃ গোলাম রব্বানী, কুমারখালি উপজেলা মহিলা পরিষদের সভাপতি হোসনে আরা প্রমুখ।

সম্মেলনে সভাপতি ফাতেমা বেগম এবং তসলিমা খানমকে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট কুষ্টিয়া জেলা মহিলা পরিষদের কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ- সভাপতি আসমা ফেরদৌসী, শিল্পা নন্দী, রওশন আক্তার, এ্যডঃ সুলতানা বেগম, নাঈমা খাতুন হিরা, সাবিনা সুলতানা। সহ সাধারণ সম্পাদক চায়না চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক শেফালী আক্তার, লিগ্যাল এইড সম্পাদক নিলুফা বেগম, অর্থ-সম্পাদক শেখ সামসুন্নাহার, আন্দোলন সম্পাদক নাজমা আক্তার, প্রশিক্ষণ গবেষনা ও পাঠাগার সম্পাদক সাঈদা হক, সমাজ কল্যান সম্পাদক আমেনা আক্তার আলো, প্রচার প্রকাশনা সম্পাদক কানিজ মাহমুদ, শিক্ষা ও সাংস্কৃতি সম্পাদক শারমিন খন্দকার, পরিবেশ বিষয়ক সম্পাদক নূরজাহান বেগম।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

এছাড়া সদস্যরা হলেন- রোজিনা,ডালিম, রেনুকা, বীথি খাতুন, আখি, শাপলা,তন্নী,পপি নাজমা, চামেলী, আনোয়ারা,আলেয়া, বিউটি খাতুন,শিউলী, জারীন তাসনীম, ফিরোজা খানম, ফারজানা খাতুন, মোছাঃ নূরুন্নাহার বেগম ও শাকিলা পারভীন। পরে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন: