কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ২৩, ২০২৩

কুষ্টিয়া সরকারী মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩ এর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিশির কুমার রায়ের সভাপতিত্বে ব্যাপক উৎসব মুখর পরিবেশে ‘ক্রীড়ায় বিকশিত হোক তারুণ্য, ক্রীড়াই শক্তি, ক্রীড়াই মুক্তি’ এমন প্রতিপাদ্যগুলি সামনে রেখে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনীসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলো কলেজ কর্তৃপক্ষ।

কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাসের মাঠে এ অনুষ্ঠান হয়েছে। এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আতাউর রহমান আতা। এসময় সেখানে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক জালাল উদ্দিন, সাংস্কৃুতিক সমন্বয়ক অধ্যাপক অজয় মৈত্র, ক্রীড়া সমন্বয়ক অধ্যাপক ওহিদুজ্জামান উপস্থিত ছিলেন।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

এছাড়া কলেজের সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের উচ্ছসিত অংশগ্রহনে এই আয়োজন উপভোগ্য হয়ে উঠে।

এসময় বক্তারা বলেন, ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর সাধারন শিক্ষার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন। এতে শরীর ও মন উভয় ভালো থাকে। খেলাধুলার পাশাপাশি লেখাপড়ায় মনোযোগি হতে হবে। আগামী দিনে দেশের যোগ্য নাগরিক হিসবে নিজেকে গড়ে তুলে দেশ গড়ার দায়িত্বে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

আরও পড়ুন: