ভোটাধিকারসম্মত দেশ গড়ার জন্য খালেদা জিয়া সংগ্রাম করেছেন: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভোটাধিকারসম্মত দেশ গড়ার জন্য খালেদা জিয়া সংগ্রাম করেছেন: প্রকৌশলী জাকির সরকার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৩, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥  বিএনপির সাবেক চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুষ্টিয়া শহরের বারখাদা উত্তরপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১২ জানুয়ারি) রাত ৮ টার দিকে পৌর ১৩ নং ওয়ার্ডের অন্তর্গত বারখাদা উত্তরপাড়া সামাজিক ব্যক্তিবর্গের আয়োজনে হাজী মোড় এলাকায় দোয়া অনুষ্ঠিত হয়। অনুুুষ্ঠানে সভাাপতিত্ব করেন সমাজপতি হাফেজ উদ্দিন প্রামানিক। সার্বিক সঞ্চালনা করেন পৌর যুবদলের সদস্য সচিব জিল্লুর রহমান জনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ।

প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও কুষ্টিয়া সদর আসনে ধানের শীষের কান্ডারী প্রকৌশলী জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু, জাতীয় পার্টি (কাজী জাফর) জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হাফিজ লালু, জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন, সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম, ইবি ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশিদুল ইসলাম রাশেদসহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।

এসময় কুষ্টিয়া সদরে ধানের শীষের কান্ডারী প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য, নির্যাতিত ও নিপীড়িত মানুষের মুক্তির জন্য, এবং একটি ন্যায়ভিত্তিক, ভোটাধিকারসম্মত বাংলাদেশ গড়ার জন্য আমাদের দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলন সংগ্রাম করেছেন। তার আপোষহীন নেতৃত্বের জন্য দেশের ১৮ কোটি মানুষ তাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। দেশনেত্রীর মর্যাদা রক্ষার্থে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।