ভেড়ামারা গোলাপনগর বাজারে অভিযানে জাটকা ইলিশ জব্দ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারা গোলাপনগর বাজারে অভিযানে জাটকা ইলিশ জব্দ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ২৫, ২০২৬

ভেড়ামারা প্রতিনিধি ॥ ভেড়ামারা উপজেলার গোলাপনগর বাজারে গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে অভিযান চালিয়ে ১২.৪ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে ভেড়ামারা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী সকালে ভেড়ামারা উপজেলার গোলাপনগর বাজারে অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দকৃত ১২.৪ কেজি জাটকা ইলিশ মাছ স্থানীয় হামিদিয়া ইসলামিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিং এ বিতরণ করা হয়।

ভেড়ামারা থানার এসআই রুহুল আমিনসহ সঙ্গীয় ফোর্স ও ভেড়ামারা উপজেলা সিনিয়র মৎস্য অফিসের কর্মচারীগণ অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন। তিনি বলেন, ২৫ সেন্টিমিটার অথবা ৬ ইঞ্চির কম প্রতিটি ইলিশ জাটকা বলে বিবেচিত হয়। জাটকা সংরক্ষণ, বিক্রয় অথবা মজুদ করা আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা ভেড়ামারা গোলাপনগর বাজারে অভিযান চালিয়ে ১২.৪ কেজি জাটকা জব্দ করেছি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।