ভেড়ামারা গাঁজাসহ মাদক ব্যবসায়ী প্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারা গাঁজাসহ মাদক ব্যবসায়ী প্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ২২, ২০২৪

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার ভেড়ামারায়  ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ ফজলু মন্ডল (৬০) কে  গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের আভিযানিক দল। সে ভেড়ামারা গোলাপ নগর বাঙালপাড়া  এলাকার মৃত কালু মন্ডলের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (২০ মার্চ) সকাল আনুমানিক পৌনে ৮ টার সময় ভেড়ামারা থানাধীন চর গোলাপনগর বাঙালপাড়া গ্রামস্থ সোলেমান শাহ মাজার টু গোলাপনগর বাজার গামী পাঁকা রাস্তার পূর্ব পার্শ্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে ফজলু মন্ডলকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়। এই বিষেয়ে গতকাল বৃহঃবার (২১ মার্চ) ভোড়ামারা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণির ১৯ (ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং-৬১।