ভেড়ামারার মোকারিমপুরে ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারার মোকারিমপুরে ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৭, ২০২৬

ভেড়ামারা প্রতিনিধি ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়ার ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়ন শাখার উদ্যোগে গতকাল শুক্রবার (৬ মার্চ) এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। জামায়াতে ইসলামী মোকারিমপুর ইউনিয়ন আমির মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-২ ভেড়ামারা-মিরপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল গফুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার প্রশিক্ষণ সেক্রেটারি ও আদর্শ ডিগ্রী কলেজে সরকারি অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর নুরুল আমিন জসিম,

ভেড়ামারা উপজেলা আমির মোঃ জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক শফিকুল আলম, ভেড়ামারা পৌর আমির মোঃ হাবিবুর রহমান। ইফতার মাহফিলে উপজেলা জামায়াতের সহ-সম্পাদক তারেক আহমেদ, তারেক রহমান ও বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা রুবেল, ইসলামী বক্তা আব্দুল কাদের জিহাদী ও জামায়াত ইসলামী মনোনীত মোকারিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নাসিরুল ইসলাম-সহ দেড় সহস্রাধিক নেতাকর্মী, এলাকার মুসুল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।