নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় র্যাবের অভিযানে ফেনসিডিল ও নগদ অর্থ সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গতকাল শুক্রবার (০৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে জেলার ভেড়ামারার কাজীহাট গ্রাম থেকে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব। এসময় তার কাছে নগদ অর্থ ১৫শত টাকা সহ ফেনসিডিল উদ্ধার করে।
তথ্য সূত্রে জানা যায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল সকালে উক্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উক্ত এলাকায় ফেনসিডিল সরবরাহ করছে এক ব্যবসায়ী। এ অভিযানে তল্লাশি করে ১০০ বোতল ফেনসিডিল ও নগদ অর্থ ১৫শত টাকা সহ ভেড়ামারার কাজিহাট এলাকার আলীম মন্ডলের পুত্র মাহাবুল মন্ডল (২৮) কে গ্রেফতার করে।
র্যাব সূত্রে জানা গেছে, পরে আসামির বিরুদ্ধে ভেড়ামারা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামত সহ আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে।
