ভেড়ামারায় ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ১০, ২০২৬

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়া ভেড়ামায় ভিক্ষুক মুক্ত ভেড়ামারা উপজেলা গড়ার প্রত্যয়ে নিয়ে ভিক্ষুকদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার সময় সমাজসেবা কার্যালয়ের সামনে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগ ভেড়ামায় ভিক্ষুক পুনর্বাসন বিকল্প কর্মসংস্থানের শীর্ষক কর্মসূচির মাধ্যমে  ভিক্ষুকদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। একজন ভিক্ষুককে দুইটা করে ছাগল বিতরন করা হয়। অনুষ্ঠানের সভাপতি করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমদাদুল হক বিশ্বাস,

এ সময় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, ডাঃ আব্দুর রউফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি  সম্প্রসারণ কর্মকর্তা রাজীব দাস গুপ্ত, জহির উদদীন প্রমুখ।  ভিক্ষুক আরজেনা  খাতুন জানান খুব কষ্টে দিনযাপন করতেছিলাম উপজেলা  থেকে এই দুইটা ছাগল আমাকে দিয়েছে আমি খুব খুশি আমি এই ছাগল দুটো যত্ন সহকারে লালন পালন করবো।