ভেড়ামারায় বঙ্গবন্ধু সার্কেল নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
কুষ্টিয়া ভেড়ামারা পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গত মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু সার্কেল নাইট ক্রিকেট টুর্নামেন্ট -২৩ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। এম, সি, পি প্রথমে ব্যাটিং করে ১১০ রান করে দুর্জয় স্পোর্টসকে ১১১ রানের টার্গেট দেয়। দুর্জয় স্পোর্টস জয়ের জন্য ১১১ রান টার্গেট নিয়ে মাঠে নেমে শেষপর্যন্ত ৬ রানে পরাজিত হয়।

ভেড়ামারায় বঙ্গবন্ধু সার্কেল নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বঙ্গবন্ধু সার্কেল নাইট ক্রিকেট টুর্নামেন্ট-২৩ ফাইনাল খেলায় বাংলাদেশ আওয়ামীলীগ ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন এম, সি, পি দলের হাতে ট্রফি সহ ১৫,০০০ টাকার প্রাইজমানি ও রানার্স আপ দুর্জয় স্পোর্টস দলের হাতে ট্রফি সহ ৮,০০০ টাকার প্রাইজমানি তুলে দেন। চ্যাম্পিয়ন এম, সি, পি দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করে দৈনিক খবরওয়ালা পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি মো: জহিরুল কবীর নবীন ম্যান অফ দ্যা ফাইনাল নির্বাচিত হন।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, বাংলাদেশ আওয়ামীলীগ ভেড়ামারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাহাবুব আলম বিশ্বাস, পৌঁর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহাগ, ভেড়ামারা উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল আলম প্রাইম ও সাধারণ সম্পাদক আরাফাত রহমান বাঁধন প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি মোঃ জিল্লুর রহমান। আয়োজনে ছিলেন, জিসান, ইভান ও শাকিল।
