ভেড়ামারায় পরিবারভিত্তিক ঋণের চেক বিতরণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় পরিবারভিত্তিক ঋণের চেক বিতরণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১২, ২০২৬

ভেড়ামারা প্রতিনিধি ॥ “স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় পরিবারভিত্তিক ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১১ মার্চ) যুব উন্নয়ন অফিসারের কার্যালয়ের আয়োজেন উপজেলা পরিষদের সভা কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন অফিসার শেখ মো. নওশের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. ইমদাদুল হক বিশ্বাস।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা। যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক পরিচালিত পরিবারভিত্তিক ঋণ কর্মসূচির আওতায় প্রশিক্ষিত আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায়ে ৩০ জন  যুবক ও যুব নারীদের মধ্যে ৩০ হাজার টাকা করে ৯ লক্ষ টাকার   ঋণের চেক বিতরণ করা হয়। এটি একটি গ্রুপভিত্তিক ক্ষুদ্রঋণ কার্যক্রম, যেখানে অনুমোদিত সদস্যদের মধ্যে ক্রসচেকের মাধ্যমে ঋণ বিতরণ করা হয় এবং পাশবই প্রদান করা হয়।  এর লক্ষ্য হলো স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করা।