ভেড়ামারায় দিবালোকে বাজারে দুঃসাহসিক চুরি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় দিবালোকে বাজারে দুঃসাহসিক চুরি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৪, ২০২৬

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার সবচেয়ে পুরাতন  ও ঐতিহ্যবাহী জুনিয়াদহ বাজারে গতকাল শুক্রবার (৩ এপ্রিল) দিনের আলোতেই ঘটে গেছে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা। “ভাই ভাই জুয়েলার্স” নামক একটি স্বর্ণের দোকান  গতকাল (দুপুর আনুমানিক ১২টা ৫৫ মিনিটে) এই দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ আব্দুল ক্বারি স্বর্ণকারের  মালিকানাধীন দোকানটিতে ৪-৫ জনের একটি সংঘবদ্ধ চোরচক্র পূর্ব পরিকল্পিতভাবে তালা কেটে প্রবেশ করে। খুব অল্প সময়ের মধ্যেই তারা দোকানের ভেতরে থাকা বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে দ্রুত পালিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লুট হওয়া স্বর্ণালংকারের পরিমাণ প্রায় ৫০ লাখ টাকার কাছাকাছি।

দিনের বেলায় এমন ঘটনা ঘটায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে এলাকাবাসী দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং বাজারে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।