ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় যাত্রী ছাউনি নামক স্থানে মোটরসাইকেল ও ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিয়াম ( ১৯) ও রশিদ ( ২০) নামক দুইজন নিহত হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৬ টার সময় ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের যাত্রী ছাউনি নামক স্থানে লালন শাহ ব্রিজ থেকে ছেড়ে আসা ট্রাক যার নাম্বার ঢাকা মেট্রো-ন-১১-৭৭০৭ সঙ্গে অপর দিকথেকে ছেড়ে আসা মোটরসাইকেল বেপরোয়া গতির চালিয়ে এসে সজরে ধাক্কা মারলে ঘটনাস্থলে মোটরসাইকেলে চলক সিয়াম ( ১৯) মারা যায় ও মটর সাইকেল আরোহী রশিদ (২০) কে স্থানীয় লোকজন ঘটনা স্থল থেকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে রাস্তার মধ্যে মারা যায়।
সিয়ামের পিতার নাম হাবিবুর রহমান ও রশিদের পিতার নাম কুদ্দুস এদের বাড়ি মিরপুর উপজেলার বীজনগর গ্রামে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রুহুল আমিন জানান, একজন ঘটনা স্থলে মারা গেছে অপর জন সিয়াম রাস্তার মধ্যে মারা গেছে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জাহেদুর রহমান সাংবাদিকদের জানান, মোটরসাইকেল আরোহী সিয়াম ও রশিদ নামের দুইজন ট্রাক ও মোটরসাইকেলে সংঘর্ষে নিহত হয়েছে। আমরা ঘাতক ট্রাকটিকে আটক করেছি। মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এখনো কেউ মামলা করতে আসে নাই। মামলা দিলে আমরা অবশ্যই মামলা নিবো।
