ভেড়ামারায় জ্যেষ্ঠ নাগরিক পরিষদের উদোগে শীতবস্ত্র বিতরণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় জ্যেষ্ঠ নাগরিক পরিষদের উদোগে শীতবস্ত্র বিতরণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ৩০, ২০২৫

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা জ্যেষ্ঠ নাগরিক পরিষদের উদোগে গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দুস্থ, অসহায় ও গরীদের মধ্যে দুই শতাধিক শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,  ভেড়ামারা উপজেলা জ্যেষ্ঠ নাগরিক পরিষদের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম খোকন। উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা জ্যেষ্ঠ নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক ও অবসর প্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি খাদেমুল ইসলাম, সহ-সভাপতি বজলুর রহমান,  যুগ্ন সাধারন সম্পাদক মোলায়েম হোসেন, অর্থ সম্পাদক হাজী মকবুল হোসেন প্রমুখ।