ভেড়ামারায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মিছিল - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মিছিল 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভেড়ামারা প্রতিনিধি ॥ পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা শাখার উদ্যোগে এক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাদ আছর মিছিলটি ভেড়ামারা পৌর বড় মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভেড়ামারা বাস স্ট্যান্ড চত্বরে এসে শেষ হয়।

স্বাগত মিছিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভেড়ামারা উপজেলা আমির মোঃ জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক শফিকুল আলম সহ-সাধারণ সম্পাদক তারিক রহমান প্রমুখ। এসময় বক্তারা পবিত্র রমজানের প্রতি শ্রদ্ধা রেখে অশ্লীলতা বেহায়াপনা বন্ধ রাখার আহ্বান এবং প্রকাশ্যে হোটেল রেস্তোরা খোলা না রাখার জন্য হোটেল মালিকদের প্রতি অনুরোধ করেন।