ভেড়ামারায় জাতীয় যুব দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় জাতীয় যুব দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ২, ২০২৪

ভেড়ামারা প্রতিনিধি ॥ দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যে নিয়ে ভেড়ামারায় পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২৪। গতকাল শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০ টায় ভেড়ামারা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য যুব র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে যুব ঋনের চেক ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়।

এবারের যুব দিবসে নানা ক্ষেত্রে যুবকদের বিশেষ সফলতার জন্য জাতীয় যুব পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও(ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তাকর্তা  সুলতানা মাহমুদা, বিআরডিবি কর্মকর্তা জহির উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস, ভেড়ামারা থানার পুলিশ কর্মকর্তা এস আই বিশ্বজিৎ কুমার, সমবায় কর্মকর্তা নাজবিন নাহার, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জামশেদ আলী।