ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ২৪, ২০২৬

ভেড়ামারা প্রতিনিধি ॥ ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬দাগ এলাকা থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটেলিয়ন হাবিলদার মোঃ ফরিদ মিয়া। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১ টার সময় ৪৭ বিজিবি ব্যাটেলিয়ন ও সহকারী কমিশিন (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ গাজী আশিক বাহার ১৬ দাগ এলাকায় বিশেষ অভিযানে ভেড়ামারার যাত্রী ছাউনি এলাকার একটি চায়ের দোকান হতে ষোলদাগ ভাতপাড়ায় বাড়ি রোজিনা (৩৫), স্বামীঃ আশরাফুলকে গ্রেফতার করে।

এ সময় তার হেফাজত থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অভিযান সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রোজিনা দীর্ঘদিন ধরে ১৬ দাগ যাত্রী ছাউনি’র বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর ১৯ (গ) ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন।