ভেড়ামারায় ইউপি চেয়ারম্যানসহ ৩ আওয়ামীলীগ নেতা গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় ইউপি চেয়ারম্যানসহ ৩ আওয়ামীলীগ নেতা গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ১১, ২০২৪

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত ভেড়ামারার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ধরমপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. সাহাবুল ইসলাম লালু, উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. শফিকুল ইসলাম শফি এবং যুবলীগের সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া।ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম বলেন, আসামিদের ভেড়ামারার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।