ভেড়ামারায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ২৪, ২০২৬

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল গফুর। সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল উপজেলা এলাকায় সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মাদক ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ।

এসময় প্রধান অতিথি এমপি আব্দুল গফুর বলেন, “জনগণের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে দলমত ও নির্বিশেষে সকল প্রশাসনিক বিভাগকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সকলকে সাথে নিয়ে ভেড়ামারাকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই।” এ সময় সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ডাক্তার মোঃ গাজী আশিক বাহার, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জায়েদুর রহমান, ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাহাজান আলী , বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক ডক্টর নুরুল আমিন জসিম, ভেড়ামারা উপজেলা আমির জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক শফিকুল আলম, সহ-সম্পাদক তারিক আহমেদ, তারেক রহমান প্রমুখ। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সংবাদকর্মী, জনপ্রতিনিধি ও কমিটির অন্যান্য সদস্যগণ সভায় অংশগ্রহণ করেন।