ভেড়ামারায় অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৫, ২০২৪

ভেড়ামারা প্রতিনিধি \\ কুষ্টিয়ার ভেড়ামারায় জেলা ভিত্তিক অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণ পুরুষ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার  সকাল ১১ টার সময়  ভেড়ামারা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের  সামনে   জেলা ভিত্তিক অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণ (পুরুষ)  এর বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আনসার ও ভিডিপি প্রশিক্ষণ ও বাছাই কার্যক্রমের সময় প্রশিক্ষকদের  কাগজ পত্র ও উচ্চতা সঠিকভাবে বাছাই করা হয়।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তরুন কুমার, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোস্তাফিজুর রহমান, প্রশিক্ষক  আইরিন রহমান।