বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমারখালী শাখার আহবায়ক কমিটি গঠন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমারখালী শাখার আহবায়ক কমিটি গঠন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৭, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ আল আমিন হোসেন আকাশকে আহবায়ক এবং ফাহিম এশরাককে সদস্য সচিব ও সযরাইয়া আফরোজকে মুখপাত্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে জেলা কমিটির আহবায়ক সায়াদ ইসলাম শ্রেষ্ঠ ও সদস্য সচিব আসাদুজ্জামান আলীর স্বাক্ষরিত প্যাডে আগামী তিন মাসের জন্য ৩৪ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহবায়ক মুহাম্মদ বায়িছু রহমতুল্লাহ বায়েজিদ, যুগ্ম আহবায়ক মো. রবিউল ইসলাম, হানজালা হোসেন, রায়হান হোসেন ও মিরাজুল ইসলাম। সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. ইমন, যুগ্ম সদস্য সচিব তাহমিদ হোসেন স্বাধীন, আনিকা নুসরাত মিম, রাজু আহমেদ ও শহীদ শেখ। মুখ্য সংগঠক কে এম শাই ইন কাদির, সিনিয়র মূখ্য সংগঠক ইমদাদুল হক নাফিজ, সংগঠক বাসার মালিথা, শাকিল হাসান,

মো. অনিক, মুর্শিদ আলী, নাসির উদ্দিন, সজিব বিশ্বাস ও মুজাহিদ হোসেন। নবগঠিত আহবায়ক কমিটির সদস্যরা হলেন – রুহুল আমিন, এস এম জাকারিয়া, আতিকুর রহমান, টুটুল মুন্সী, জনি বিশ্বাস, জয়নাল শেখ, নীর নাজমুল ইসলাম রনি, মো. ইসমাইল, নূর মোহাম্মদ, জসিম খান, আল আমিন হোসেন ও ফাহিম হোসেন। রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব আসাদুজ্জামান খান আলী বলেন, বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে এবং সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ৩৪ সদস্য বিশিষ্ট কুমারখালী শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এটা  কোনো পদ নয় এটি বৈষম্য, অন্যায় ও শোষণের বিরুদ্ধে আপসহীন লড়াইয়ের শপথ বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুমারখালী উপজেলা শাখার নবাগত আহবায়ক আল আমিন হোসেন আকাশ।