বেগম রোকেয়া পদকপ্রাপ্ত লেখক বেগম নূরজাহানের ” একাত্তরে আমি” বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বেগম রোকেয়া পদকপ্রাপ্ত লেখক বেগম নূরজাহানের ” একাত্তরে আমি” বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৯, ২০২৪

নিজ সংবাদ \\ বেগম রোকেয়া পদকপ্রাপ্ত লেখক বেগম নূরজাহানের ” একাত্তরে আমি” বইয়ের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া রিসার্স সেন্টারের আয়োজনে গতকাল শুক্রবার (৮ মার্চ) বিকেলে সরকারি কলেজ শিক্ষক মিলনায়তনে এ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী। কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. আসম আক্তারুজ্জামান মাসুম, বীর মুক্তিযোদ্ধা মমতাজ আরা বেগম, ড. মোছা. ইসমাত আরা খাতুন, লেখক ও গবেষক ইমাম মেহেদী, কবির রহমান, আশরাফ আলী, বইয়ের লেখক বেগম নূরজাহানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।