কুষ্টিয়া সরকারি কলেজে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব’র জন্মবার্ষিকী উদযাপন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া সরকারি কলেজে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব’র জন্মবার্ষিকী উদযাপন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ৯, ২০২৩
কুষ্টিয়া সরকারি কলেজে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব’র জন্মবার্ষিকী উদযাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে কুষ্টিয়া সরকারি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়া সরকারি কলেজে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব’র জন্মবার্ষিকী উদযাপন

কুষ্টিয়া সরকারি কলেজে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব’র জন্মবার্ষিকী উদযাপন

কুষ্টিয়া সরকারি কলেজে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব’র জন্মবার্ষিকী উদযাপন

মঙ্গলবার সকাল ১০টায় কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে সরকারি কলেজের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়ের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন প্রফেসর মোহাঃ আব্দুল মতিন ।

এ সময় বক্তব্য রাখেন, উপাধাক্ষ প্রফেসর মোঃ আনছার হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর লাল মোহাম্মদসহ আরো অনেকে । আলোচনা সভার আগে কলেজ সংলগ্ন বঙ্গবন্ধুর মুরালে অধ্যক্ষ শিশির কুমার রায়ের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়।