বৃদ্ধ মাকে ভাত না দেয়াকে কেন্দ্র করে ভাইয়ে ভাইয়ে সংঘর্ষ আহত-১ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বৃদ্ধ মাকে ভাত না দেয়াকে কেন্দ্র করে ভাইয়ে ভাইয়ে সংঘর্ষ আহত-১ 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ৩, ২০২৪

মিলন খোকসা ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে বৃদ্ধ মাকে ভাত না দেয়াকে কেন্দ্র করে চার ভাইয়ের মধ্যে এ সংঘর্ষের সৃষ্টি হয়। এতে আশরাফ আলী পরামানিক (৫০) গুরুতর অসুস্থ অবস্থায় খোকসা হাসপাতালে ভর্তি রয়েছে। এ বিষয়ে ফুলবাড়িয়া গ্রামের মৃত আজহার পরামানিকের সেজো ছেলে আশরাফ আলী প্রামানিক বলেন। বাবা মারা গেছে আট বছর আগে বৃদ্ধ মা ৮০ ঊর্ধ্বে বয়স। তাকে কোন ভাই  ভাত কাপড় দিতে চায় না শুধু আমিই তাকে দেখভাল করি। এই বিষয়টি নিয়ে বড় ভাই আব্দুল্লাহর সঙ্গে আলাপ আলোচনার এক পর্যায়ে আমার উপরে অতর্কিত হামলা চালায়। আমার মেঝ ভাই আব্দুল লতিফ (৫৫) ও তার ছেলে তারিখ (৩০) ছোট ভাই আতিয়ার রহমান (৪০) ও তার ছেলে সাকুর (২২) এরা সবাই মিলে আমাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে। এ বিষয়ে তিনি বলেন তাদের নামে মামলা করা হয়েছে । এ বিষয়ে খোকসা থানা পুলিশ তারিখ নামে এক আসামিকে আটক করে কুষ্টিয়া জেল হাজতে প্রেরণ করেছে।