খোকসায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে অনশন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে অনশন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ১৬, ২০২৩
খোকসায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে অনশন

কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নে ২ নং ওয়ার্ডে (ছদ্মনাম) রুপালি খাতুন (১৭) নামে এক কলেজ ছাত্রী বিয়ের দাবীতে দু-দিন ধরে অনশন করছে।

খোকসায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে অনশন

খোকসায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে অনশন

খোকসায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে অনশন

এ বিষয়ে ঐ কলেজ পড়ুয়া ছাত্রী দাবি করেন রনির সঙ্গে আমার দীর্ঘ চার বছরের সম্পর্ক, আমি রনিকে অত্যন্ত ভালবাসি তাকে বিয়ে করার জন্য তার বাড়িতে অবস্থান করছি। রনি যদি আমাকে বিয়ে না করে তার বাড়িতেই আমি আত্মহত্যা করব। আমি আজ দু-দিন ধরে ঘরের বারান্দায় অবস্থান করছি। আমাকে রেখে রনি মন্ডল এবং তার পরিবার পালিয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে এ বিষয়ে নাম বলতে অনিচ্ছুক তারা বলেন, রাজ্জাক মন্ডলের ছেলে রনি মন্ডল (১৭) বাবার টাকা পয়সার গরমে বিভিন্ন মেয়ে উত্তপ্ত করে থাকে। একটি অসহায় মেয়ের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলছে এটা মোটেও ঠিক না। আমরা অনৈতিক অবস্থায় কয়েকবার রনিকে আটক করেছি। অতএব তাদের বিবাহ দেয়া উচিত।

এ ঘটনায় রনিকে পাওয়া না গেলেও তার বাবা রাজ্জাক মন্ডলের সাথে কথা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন তার দাবি ষড়যন্ত্র করে তাকে এবং তার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছে।

রুপালির মা বলেন আমাদের গরিবের মান সম্মান, ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে ওই মেয়ে কে ঘরে ফিরিয়ে আনা সম্ভব নয়।

এ বিষয়ে খোকসা থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ বলেন এ ঘটনা শুনার পরে ঘটনা স্থলে আমাদের পুলিশ সদস্য গিয়েছিল, অভিযোগ পেলে প্রশানিক ব্যবস্থা গ্রহন করা হবে।