দৌলতপুর থানা পুলিশের অভিযানে ফেন্সিডিল সহ বিপ্লব হোসেন আটক
কুষ্টিয়া দৌলতপুরে থানা পুলিশের অভিযানে ৭২ বোতল ফেন্সিডিল সহ এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি হলেন উপজেলার ময়রামপুর কান্দিপাড়া গ্রামের আবু হোসেনের ছেলে বিপ্লব হোসেন ।

দৌলতপুর থানা পুলিশের অভিযানে ফেন্সিডিল সহ বিপ্লব হোসেন আটক
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, শনিবার সকাল অনুমানিক ১০ টার সময় গোপনে সংবাদের ভিত্তিতে জানতে পারি যে উপজেলার ধর্মদহ এলাকার থেকে মোটরসাইকেল যোগে এক জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে ফারাকপুর বটতলা নামক স্থানে থানা পুলিশের অভিযানিক দল এস আই সেলিম রেজা, এস আই শামিম হোসেন, এস আই সাব্বির হোসেন ও সঙ্গীয় ফোর্স নিয়ে অবস্থান নিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল যোগে আসা ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করিলে এলাকাবাসী উপস্থিতিতে সে আটক হয়।
সে তার পরিচয় নিশ্চিত করেন এবং তার কাছে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে ৭২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত রেজিস্ট্রেশন বিহীন অ্যাপাচি ফোর ভি, ব্লু কালার মোটরসাইকেল জব্দ করা হয়।
এ বিষয়ে দৌলতপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।
![]()
