মিরপুরে বিদেশ পাঠানোর নামে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে বিদেশ পাঠানোর নামে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ১৮, ২০২৩
মিরপুরে বিদেশ পাঠানোর নামে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

কুষ্টিয়ার মিরপুরে বিদেশ পাঠানোর নামে ২৯ জনের কাছ কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। রবিবার (১৮ জুন) দুপুরে মিরপুরে একটি সাংবাদিক কার্যালয়ে ২৯জন ভুক্তভোগীদের মাঝে ০৬ জন ব্যক্তি মিরপুর থানায় অভিযোগ পরবর্তী এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

মিরপুরে বিদেশ পাঠানোর নামে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

মিরপুরে বিদেশ পাঠানোর নামে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

মিরপুরে বিদেশ পাঠানোর নামে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন – কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিতলা এলাকার মৃত ইবাদত টাটানির ছেলে মুঞ্জুরুল ইসলাম মন্টু কাটারি (৫০) আমাদেরকে বিদেশে পাঠাবে মর্মে পাসপোর্ট ও জনপ্রতি আড়াই থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত নিয়েছেন। বিদেশে আমাদের ৬৫ হাজার টাকা বেতন ও ওভার টাইম করলে আরো বেশি আয় হবে বলে প্রতিশ্রুতি দেন । আমরা মুঞ্জুরুল ইসলাম মন্টু নামীয় একাউন্ট নাম্বারে টাকা প্রদান করি, তাছাড়া হাতে হাতেও কিছু টাকা প্রদান করি।পাসপোর্ট ও টাকা নেওয়ার পরে দীর্ঘদিন পার হলেও আমাদেরকে বিদেশ না পাঠিয়ে টাকা আত্মসাৎ করায় একপর্যায়ে বুঝতে পারি যে,আমরা প্রতারণার শিকার হয়েছি, তখন আমরা তার কাছে টাকা ফেরৎ চাই।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

মন্টু কাটারি আমাদেরকে টাকা ফেরৎ না দিয়ে জীবননাশ সহ বিভিন্ন প্রকার হুমকি ধমকি দিয়ে আসছে। উপায়ন্তর না দেখে রবিবার সকালে আমরা পৃথকভাবে মিরপুর থানায় অভিযোগ দায়ের করেছি। আমাদের এই বিপদের সময় টাকা উদ্ধার ও মন্টু কাটারির গ্রেফতারের জন্য প্রশাসনের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

ভুক্তভোগীদের মাঝে যারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তাদের কাছ থেকে টাকা গ্রহণের তথ্য নিম্নরুপ-যশোর জেলার চৌগাছা থানার রামকৃষ্ণপুর এলাকার আশরাফুল লেকটারের ছেলে রিদয় বিশ্বাস(২০) এর কাছ থেকে এক লক্ষ দুই হাজার টাকা, লক্ষীপুর জেলার শেরপুর এলাকার আব্দুল হামিদের পুত্র রবিন (২৩) এর কাছে তিনলক্ষ টাকা, নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার খৈশাইর এলাকার আশরাফ আলীর ছেলে আলী হোসেনের কাছ থেকে ১ লক্ষ ৬৫ হাজার টাকা, নাটোর জেলার গুরুদাসপুর থানার সিধুলি গ্রামের কালাম মোল্লার ছেলে শাকিল আহমেদ(২০) এর কাছ থেকে সাড়ে চার লক্ষ টাকা, লক্ষীপুর জেলার সোনাপুর এলাকার আব্দুস সোবহানের ছেলে আব্দুর রহিম রিপন (২৩) এর কাছ থেকে ৩ লক্ষ টাকা, নাটোর জেলার গুরুদাসপুর থানার সিধুলি গ্রামের মৃত আজাদ শেখের ছেলে মাজেদুল(৪০) এর কাছে ৫লক্ষ টাকা নেয়ার অভিযোগ করেছেন তারা।

আরও পড়ুন: