আইনজীবীর বাসায় শিক্ষার্থীর মৃত্যু,জড়িতদের বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
কুষ্টিয়ায় আইনজীবীর বাসায় নার্সিং শিক্ষার্থীর তুলির রহস্যজনক মৃত্যুকে পরিকল্পিত হত্যাকান্ড দাবি করে এঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন করেছে পরিবার ও এলাকাবাসী। ৩ আগস্ট রবিবার বেলা ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধনে স্থানীয় ২১নং পৌর ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা আশা ও প্রতিনিধিত্বশীল নেতৃবৃন্দসহ দুই শতাধিক নারী পুরুষ অংশ নেয়।

আইনজীবীর বাসায় শিক্ষার্থীর মৃত্যু,জড়িতদের বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
এসময় নিহত তুলির বড় বোন বলেন আপনারা সকলে জানেন যে, গত মাসের ২২ আগস্ট আমার বোন জান্নাতুল ফেরদৌস তুলিকে নির্মম ভাবে হত্যা করে দড়িতে ঝুলিয়ে রেখে, ঘটনাটিকে আত্মহত্যার নামে চালিয়ে দেওয়ার মিথ্যা অপপ্রয়াস করছে খুনি এ্যাডভোকেট সুমন ও তার সহযোগীরা। এতে আমরা থানায় আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করলেও তা আজ গড়িমসি করতে করতে ১০ দিন হয়ে গেলো, তবুও পুলিশ আসামীদের গ্রেপ্তার করতে চরম উদাসীনতাপূর্ণ।এমন কি ময়নাতদন্তের আলামত নষ্ট করার জন্য আমাদেরকে দ্রুত ময়নাতদন্তের রিপোর্টও দেওয়া হচ্ছে না; তাহলে কি ক্ষমতাসীন খুনীদের হাতে সবকিছু,তারাই কি আইনের ঊর্ধ্বে,পুলিশ-প্রশাসন কি তাহলে তাদের দ্বারা প্রভাবিত,মেডিকেল রিপোর্টও কি তাদেরই নিয়ন্ত্রনে,সবকিছুর নিয়ন্ত্রণকারী যদি তারাই হয়, তাহলে আমরা সাধারণ জনগণ যাবো কোথায়।
কুষ্টিয়া সদর-৩ আসনের অভিভাবক জননেতা মাহবুবুল আলম হানিফ চাচার দৃষ্টি আকর্ষণ করছি, আমার বরই অসহায়। আমরা আমার বোনের ন্যায় বিচার পাওয়া নিয়ে অনেক সংশয়ে আছি। আমরা কুষ্টিয়াবাসী তথা ২১ নং ওয়ার্ড বাসী আপনার হস্তক্ষেপ কামনা করছি। আমারা বীর মুক্তিযোদ্ধার পরিবার হয়েও আজ ন্যায় বিচার থেকে বঞ্চিত। দয়াকরে আপনি আমাদের অভিভাবক হয়ে বিষয়টি নিবীড়ভাবে দেখবেন। আমার বিশ্বাস করি আমাদের জননেতা মাহবুবুল আলম হানিফ চাচার এলাকায় এমন খুনির ঠাঁই নেই, আমরা চাই আমাদের জননেতা মাহবুবুল আলম হানিফ চাচার সরাসরি হস্তক্ষেপ। তিনি ছাড়া আমরা এর সুষ্ঠু বিচার আমরা পাবো না।
সেই সাথে প্রশ্ন রাখলাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও,আপনাদের বিবেকের কাছেও আমার বোনের জায়গায় আপনার বোনের সাথে যদি আজ এমন টা করা হতো তাহলে কি আপনি চুপ থাকতে পারতেন,বিচার চাই!আসামিদের ফাঁসি চাই। প্রশাসন আজ নীরব কেনো? আমরা আজ আমজনতা সেজন্য কি আমরা সঠিক বিচার পাবো না? ধিক্কার জানাই, প্রশাসনকে এই মামলায় উদাসীনতার জন্য। ধিক্কার জানাই প্রশাসনকে। আমার বোনের বিচারে গড়িমসি করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী আমরা আজ অসহায়হয়ে আপনার দৃষ্টি আকর্ষন করছি।আমার বোনহত্যার ন্যায় বিচার চাই আপনার কাছে।

উল্লেখ্য গত ২২ আগষ্ট কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতেঘরিয়া গ্রামের বাসিন্দা ওহিদুল ইসলামের মেয়ে কুষ্টিয়া নার্সিং ইন্সষ্টিটিউটের ১ম বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস তুলি (২০)র মরদেহ উদ্ধার করা হয় শহরের মজমপুর এলাকায় ভাড়া বাসায় বসবাসরত এক তরুণ আইনজীবী মাহমুদুল হাসান সুমনের বাসা থেকে। পরে পরিবার ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকান্ড দাবি করে বিচার চেয়ে নিহতের মা শরিফা বেগম বাদি হয়ে ওই আইনজীবীসহ ৫জনের নামোল্লেখ করে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
