নিজ সংবাদ ॥ গতকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর বারোটায় মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের সাহেবনগর গ্রামে বয়ে চলা উত্তাল পদ্মার ব্যাপক ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মঈদ বাবুল, মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান, মিরপুর পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশিদ, মিরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল হক মুকুল, মিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, কুষ্টিয়া জেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন, সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, মিরপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, মিরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী, বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুব আলম হারছেন, বারুইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার লুৎফর রহমান, ফুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ, বারুইপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মাসুদুল হক মাসুদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম কটা, তালবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবিরাজ, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, শহর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াকার পারভেজ জীবন,সদস্য সচিব জিল্লুর রহমান জনি, কুষ্টিয়া জেলা কৃষক দলের সদস্য এ্যাডঃ খাইরুজ্জামান খাইরুল, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামির হোসেন, সদর উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সলেমান উদ্দীন, কুষ্টিয়া পলিটেকনিক কলেজ ছাত্রদলের সদস্য সচিব পিয়াস, ভেড়ামারা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আকরাম, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তুহিন, জিয়ারখী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম।
সাহেবনগর পদ্মার নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন সময় ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, নদীর তীব্র ভাঙ্গনে ইতিমধ্যে শত শত একর জমি নদী গর্ভে চলে গেছে। আমরা আজ যেখানে দাঁড়িয়ে আছি আগামীকাল দেখবেন এই জায়গাটা আর থাকবে না এবং নদী পাশে যে জাতীয় মহাসড়ক রয়েছে অত্যন্ত হুমকির মুখে আছে। এখন আপদকালীন সময়ে জিও ব্যাগের ফেলে এই ভাঙ্গন পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করা হচ্ছে। তিনি আরো বলেন বিগত স্বৈরাচার সরকার আমলে দেশে কোন কাজ ঠিকমতো হয় নাই কিন্তু ৫ই আগস্ট দেশে একটা বড় পরিবর্তন হয়েছে সেই পরিবর্তন আলোকে নদীর পানি কমে গেলে ইনশাআল্লাহ খুব দ্রুত স্থায়ীভাবে একটা সমাধানের পদক্ষেপ গ্রহণ করা হবে।
