বিএনপি সবসময় জনগণের অধিকার রক্ষায় কাজ করে এসেছে: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বিএনপি সবসময় জনগণের অধিকার রক্ষায় কাজ করে এসেছে: প্রকৌশলী জাকির সরকার 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১৯, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ মার্চ) বিকেলে ইউনিয়নের একটি স্থানীয় মাঠে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য শহিদুজ্জামান খোকন ও আব্দুল মঈদ বাবুল। সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আরিফুল ইসলাম মুস্তাক ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহসান হাবিব ওলি। এছাড়া ইফতার মাহফিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।আয়োজকরা জানান, এই ইফতার মাহফিলের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সম্প্রীতি বৃদ্ধি করাই তাদের মূল উদ্দেশ্য। এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

তিনি আরো বলেন, পবিত্র রমজান মাস আমাদের আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের শিক্ষা দেয়। জনগণের সুখ-দুঃখে পাশে থাকা আমাদের আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি সবসময় জনগণের অধিকার রক্ষায় কাজ করে এসেছে, বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনার দায়িত্ব কাধে নিয়ে দেশকে উন্নত অগ্রযাত্রায় এগিয়ে নিতে কাজ করছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর দেখানো পথে ইতিমধ্যে তিনি কাজ শুরু করেছেন। নির্বাচনের আগে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের বিষয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবতায় এনেছে। আগামী দিনে সারা দেশের মানুষ এর সুবিধা ভোগ করবে ইনশাআল্লাহ।