বিএনপি নেতা আহাম্মদ আলীর পক্ষ থেকে দোয়া মাহফিল - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বিএনপি নেতা আহাম্মদ আলীর পক্ষ থেকে দোয়া মাহফিল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২, ২০২৫

আজাদ সানি ॥ বিএনপির চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের নগরবাঁকা জামে মসজিদ ও নিজ বাড়ীতে বিশেষ দোয়া প্রার্থনা করেছেন বিএনপি নেতা, প্রথম শ্রেণীর ঠিকাদার, হালসা কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও ২০১১ সালে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আহাম্মদ আলী। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সদস্য আবু দাউদ, আমবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বিল্লাল হোসেন,

আমবাড়ীয়া ইউনিয়ন বিএনপির নেতা সাত্তার আলী, সায়েম মালিথা, রোকন উজ্জামান রেন্টু, আইয়ুব আলী, আলম মন্ডল, জহুরুল মন্ডল, কারিম মন্ডল, মুমরাজ মন্ডল, আজাহার আলী, রফিকুল ইসলাম, সাদ্দাম আলী, আরাম আলী, আল ফারুক প্রমূখ। দোয়া মোনাজাত শেষে আমবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের মাঝে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেন আহাম্মদ আলী।