বিএনপি নির্বাচনে অংশগ্রহন না করলে অস্তিত্ব সংকটে পড়বে : হানিফ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বিএনপি নির্বাচনে অংশগ্রহন না করলে অস্তিত্ব সংকটে পড়বে : হানিফ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ১১, ২০২৩

আাগামী ১২ জুলাই ঢাকায় বিএনপির তারণ্যের সমাবেশ থেকে সরকার পতনের একদফা আন্দোলন কর্মসূচির ঘোষণা দেয়া হবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ২০১৩ সালে যখন সরকার পতনের একদফা আন্দোলনের কর্মসূচি দিয়েছিল তারপর থেকে সেই একদফা কর্মসূচিইতো আছে। তাহলে তখন ওইটা কি কর্মসূচি ছিল।

বিএনপি নির্বাচনে অংশগ্রহন না করলে অস্তিত্ব সংকটে পড়বে : হানিফ

বিএনপি নির্বাচনে অংশগ্রহন না করলে অস্তিত্ব সংকটে পড়বে : হানিফ

বিএনপি নির্বাচনে অংশগ্রহন না করলে অস্তিত্ব সংকটে পড়বে : হানিফ

এই একদফার কর্মসূচিতো আমরা বহু দেখেছি। বাংলদেশে আমাদের কুটনৈতিক বিদেশী মেহমানরা আসছেন এইসব বিদেশী কুটনৈতিক মেহমানদের কাছে নিজেদের শো-ডাউনের মাধ্যমে শক্তি ও সাংগঠনিক অবস্থা জাহির করার জন্য তারা ১২তারিখে একটা কর্মসূচি দিয়ে স্টান্ডবাজী করছেন। বিএনপির মূল ভরসার জায়গা হচ্ছে বিদেশী ষড়যন্ত্র। কারন বিএনপির দেশের জনগনের সাথে কোন সম্পর্ক নাই দেশের জনগন তাদের পক্ষেও নাই। দেশের জনগন যদি পক্ষে না থাকে তাহলে কোন আন্দোলনই সফল হয়না। এই কথা আমরা বহুবার বলেছি এটা বিএনপিও জানে। আর জানে বলেই তাদের এখন মূল ভরসার জায়গা বিদেশী ষড়যন্ত্রের ওপরে।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

সোমবার দুপুর ১২টায় কুষ্টিয়ার হরিপুরে গড়াই নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন ও ২০২২-২৩ অর্থ বৎসরে ১২কোটি টাকা ব্যয়ে নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ আরো বলেন, এদেশে মাটি মানুষের দল হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের শেকড় বাংলার মাটির অনেক গভীরে। আন্দোলন করে আওয়ামী লীগ সরকারকে পতন ঘটানোর ক্ষমতা বিএনপির নাই। বিএনপি মুখে এক কথা বলছেন আর ভিতরে ভিতরে নির্বাচনের প্রস্ততি নিচ্ছেন। বিএনপি আসলে সরকার পতনের আন্দোলনের কথা বলে তাদের জনবিছিন্ন কর্মীদের মনোবল ফিরিয়ে আনার চেষ্টা করছেন। বিএনপির লক্ষ্য নির্বাচনে যাওয়া। হানিফ বলেন, বিএনপির স্বভাব হচ্ছে সবসময় দ্বি-চারিতা টাইপের। ওরা মুখে এক কথা বলে আর কাজ করে তার উল্টো। বিএনপির ঠকবাজী এসব কর্মকান্ড দেশের জনগন জানে অতএব এবার দেশের জনগনগনকে কোন কিছু করেই বিভ্রান্ত করা যাবেনা।

আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী এই সরকারের অধীনেই হবে এবং আমার বিশ্বাস বিএনপি সংবিধান অনুযায়ী বর্তমান সরকারে অধীনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে তারা অংশগ্রহন করবে। আর যদি বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহন না করে তাহলে তারা অস্তিত্ব সংকটে পড়বে।

এসময় তিনি কুষ্টিয়া জেলার নদী ভাঙ্গন প্রসঙ্গে বলেন, পদ্মা ও গড়াই নদীর ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী প্রকল্প গ্রহন করা হচ্ছে। পরে নদীপাড়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাহবুব উল আলম হানিফ।

কুষ্টিয়ার পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশিদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিনসহ দলীয় নেতাকর্মী ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: