বিএনপির রাজনৈতিক সফলতা সন্ত্রাসী কর্মকান্ড করে বাসে ট্রেনে আগুন দেয়া - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বিএনপির রাজনৈতিক সফলতা সন্ত্রাসী কর্মকান্ড করে বাসে ট্রেনে আগুন দেয়া

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ৩, ২০২৩
বিএনপির রাজনৈতিক সফলতা সন্ত্রাসী কর্মকান্ড করে বাসে ট্রেনে আগুন দেয়া

কুষ্টিয়ায় নাগরিক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কুষ্টিয়াস্থ পিটিআই রোডে কুষ্টিয়া নাগরিক পরিষদের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

বিএনপির রাজনৈতিক সফলতা সন্ত্রাসী কর্মকান্ড করে বাসে ট্রেনে আগুন দেয়া

বিএনপির রাজনৈতিক সফলতা সন্ত্রাসী কর্মকান্ড করে বাসে ট্রেনে আগুন দেয়া

বিএনপির রাজনৈতিক সফলতা সন্ত্রাসী কর্মকান্ড করে বাসে ট্রেনে আগুন দেয়া

উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহণ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকতেও বিরোধী কাজ করেছিল হাওয়া ভবন বানিয়ে লুটপাট দূর্ণীতি সন্ত্রাসী করে জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। দেশটাকে একটা জঙ্গী রাষ্ট্র বানিয়েছিল। বিদেশী জঙ্গীদের অস্ত্র সরবারহ করে তাদের আশ্রয় দিয়ে এই রাষ্ট্রটাকে জঙ্গীবাদ বানিয়ে ফেলেছিল। যার কারনে বাংলাদেশটা পৃথিবীর কাছে দূর্ণীতিগ্রস্থ এবং ব্যার্থরাষ্ট্র হিসেবে চিন্হিত ছিল। জনগণ এই সমস্ত অপকর্মের কারনে বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল ২০০৮ সালের নির্বাচনে জনগণ তাদেরকে আস্তাকুড়ে নিক্ষেপ করেছিল।

হানিফ বলেন, দূর্ভাগ্যেজনক হলেও বিএনপি সেই শিক্ষা এখনো গ্রহন করেনি। বিএনপি ক্ষমতার বাইরে থাকতে একই কাজ করছে ২০১৩,১৪, ১৫ সালে আন্দোলনের নামে বাসে ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করার কারনে জনগণ তাদেরকে আবারো ধিক্কার দিয়ে আস্তাকুড়ে নিক্ষেপ করেছে। সেই বিএনপি এখন আবার নতুন করে নির্বাচন বানচাল করার জন্য আন্দোলনের নামে বাসে ট্রেনে আগুন দিয়ে মানুষের মধ্যে আতংক স্বৃষ্টি করে তারা ভাবছে এটাই তাদের খুব সফলতা হচ্ছে। হানিফ আরো বলেন, বিএনপির এখন রাজনৈতিক সফলতা হচ্ছে বাসে ট্রেনে আগুন দেয়া, এটা একটা সন্ত্রাসী কর্মকান্ড। চোরাগুপ্তা দুয়েকটি জায়গায় বোমা ফাটিয়ে বা দুইএকটা জায়গায় বাসে আগুন দিয়ে কোন কিছু অর্জন করা যাই না। দেশের মানুষ বিএনপির প্রতি আস্থাও রাখেনা এবং এই দলটার প্রতি ক্রমানয়ে মানুষের ঘৃণা বৃদ্ধি পাচ্ছে।

হানিফ বলেন, বিএনপির জনগণ ও দেশবিরোধী কর্মকান্ডের কারনে তাদের প্রতি মানুষের ঘৃনা বৃদ্ধি পাচ্ছে এবং বিএনপি ধীরে ধীরে ভুল রাজনীতির কারনে আরো জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। আওয়ামীলীগের ক্ষমতার উৎসৃষ্ট গ্রহন করতে বিএনপির কয়েকজন লোভী ও নিকৃষ্ট নেতাসহ অন্যান্য দল নির্বাচনে অংশ গ্রহন করছে বিএনপি নেতাদের এমন মন্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, বিএনপির মুল নেতৃত্বই তো লোভী দুর্নীতিবাজ হিসেবে চিন্নিত। যে দলের শীর্ষ নেতারাই বিভিন্ন অপরাধে দন্ডিত হয় সেই দলের নেতাদের সম্পর্কে এরকম যদি কেউ ভাবে এটা অস্বাভাবিক কিছু নয়।

নাগরিক প্রতিনিধি সভায় কুষ্টিয়া নাগরিক পরিষদের সভাপতি সাইফুদৌলা তরুন এর সভাপতিত্বে এবং কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামী লীগ ও নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. সামস তানিম মুক্তি’র পরিচালনায়, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিয়ার রহমান মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক উজ জামান, অ্যাড. শেখ হাসান মেহেদী, যুব ও ক্রীড়া সম্পাদক ইকবাল মাহমুদ, সিনিয়র সদস্য হাবিবুল হক পুলক। এছাড়াও নাগরিক পরিষদের নেতৃবৃন্দ সহ আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।