বিএনপির দোয়া মাহফিলে প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বিএনপির দোয়া মাহফিলে প্রকৌশলী জাকির সরকার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ৬, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুষ্টিয়া পৌরসভার ১৫ ও ১৬ নং ওয়ার্ডে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে ১৫ নং ওয়ার্ড বিএনপি আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল মামুনুর ইমতিয়াজ তারিক ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু। এদিকে সন্ধ্যা ৬টার দিকে পৌর ১৬ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে নির্বাচনী সম্পর্কিত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু, উপস্থাপনা করেন পৌর যুবদলের সদস্য সচিব জিল্লুর রহমান জনি। পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপি সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ সদর আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা যুবদলের সাবেক সভাপতি আল আমিন রানা কানাই ও সাবেক প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদ।

 

গনতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে দেশের সংস্কার করা হবে ইনশাআল্লাহ

 

জেলা বিএনপি সদস্য আবু তালেব, জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মিথুন, পৌর যুবদলের সদস্য সচিব জিল্লুর রহমান জনি প্রমূখ। এছাড়া ১৬ নং ওয়ার্ডে বক্তব্য রাখেন, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আতিয়ার রহমান ও সাবেক সাধারণ সম্পাদক মেহেরুল ইসলাম দুলালসহ নেতৃবৃন্দ। এছাড়া এ দুটি অনুষ্ঠানে কয়েক হাজার নারী কর্মী ও দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং সকল রোগমুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়া দেশ, জাতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যও দোয়া করা হয়।

এসময় কুতুব উদ্দিন আহমেদ বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ রয়েছেন, সকলে তার জন্য দোয়া করবেন। তিনি আরো বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের প্রতিফলন হিসেবে আগামী ২০২৬ সালে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই আলোকে আগামী নির্বাচনকে সামনে রেখে, দলীয় সিদ্ধান্তে কুষ্টিয়া-৩ সদর আসনে জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার মনোনয়ন পেয়েছেন। সেহেতু সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করুন। ধানের শীষের বিজয় হলে জনগণের আশা আকাঙ্খা পূরন হবে ইনশাআল্লাহ।

এছাড়া প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ রয়েছেন। তার সম্পূর্ণ সুস্থতা জাতির প্রত্যাশা। আমরা আল্লাহর দরবারে দোয়া করছি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে দেশ ও গণতন্ত্রের নেতৃত্বে ফিরে আসেন। আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে, নিজ এলাকায় জনগণের সেবা ও উন্নয়ন নিয়ে তিনি বলেন, “আমি আপনাদের একজন সন্তান। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়েই সামনে এগোতে চাই। আপনারা ইতিমধ্যে জানেন দলীয় সিদ্ধান্তে দেশের ২৩৭ টি আসনে বিএনপি প্রার্থীতা ঘোষণা করেছেন, এরই আলোকে কুষ্টিয়া-৩ সদর আসনে আমাকে মনোনীত করেছেন। আগামী নির্বাচনে এই আসনে ধানের শীষের বিজয় হলে,  আপনাদের সমস্যা, দুর্ভোগ ও চাহিদাকে আমি গুরুত্বের সঙ্গে দেখব। তিনি আরো বলেন, আপনারা ইতিমধ্যে জানেন, রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন।

এবারের নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে। কুষ্টিয়া-৩ সদর আসনে ধানের শীষের বিজয় হলে, এই শহরের উন্নয়ন করতে যা যা করনীয় তা করা হবে। একটু বৃষ্টি হলেই শহরে পানি জমে যায়, শহরের মধ্যে রেল লাইন থাকায় যানযটের সৃষ্টি হয়। জনগণের ভোগান্তি লাঘবে যা করনীয় তাই করা হবে। বিএনপি জনমানুষের দল, আমরা জনগণের প্রত্যাশা পুরনে দীর্ঘ ১৭ টি বছর আন্দোলন সংগ্রাম করছি। গনতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে এদেশের সংস্কার করা হবে ইনশাআল্লাহ। আপনাদের একটি দল প্রলভোন দেখাতে পারে, যে তাদেরকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। আমরা সকলে সচেতন, তাই আমরা জানি পৃথিবীতে ভালো এবাদত ছাড়া বেহেশতে যাওয়া সম্ভব না। আপনাদের বাড়িতে যেয়ে যারা মিথ্যা প্রলোভন দেখাবে তাদেরকে জিজ্ঞেস করবেন তাদের দেশ পরিচালনার কোন অভিজ্ঞতা আছে নাকি?

অতীতে বিএনপির রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতা আছে, তাই আগামী নির্বাচনে সকলে উন্নয়নের কথা ভেবে ধানের শীষের প্রতি আস্থা রেখে ভোট দিবেন। প্রকৌশলী জাকির হোসেন সরকার আরও বলেন, বিএনপি একটি সুসংগঠিত বৃহত্তর রাজনৈতিক দল যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হাতে সৃষ্টি হয়েছিল, স্বাধীনতা পরবর্তী সময়ে তলাবিহীন ঝুড়ি থেকে মাত্র সাড়ে তিন বছরে বাংলাদেশকে একটি খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। বর্তমানে দেশে যে পরিমাণ রেমিট্যান্স আসে তার শুরু হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হাতে। আপনারা জানেন বিগত ১৭ বছরেও ফ্যাসিবাদ সরকার দেশকে একটি নাজুক অবস্থায় রেখে গিয়েছে আপনার আমাদের সাথে থাকবেন আগামীদিনে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় আমারা সকলে মিলে নতুন বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ।