নিজ সংবাদ ॥ গত শুক্রবার (১১ অক্টোবর) বারখাদা ত্রিমোহনী বাজার মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সাধারণ সভায় সম্মানিত উপস্থিত ছিলেন আকরাম হোসেন বাবু, চেয়ারম্যান মর্ডান প্লাইউড এন্ড উড প্রসেসিং কোম্পানী, হাজী আতিয়ার রহমান, ব্যবস্থাপনা পরিচালক, আতিয়ার বেঙ্গল মেটাল ইন্ডাস্ট্রিস লিঃ, ডাঃ হাবিবুর রহমান, পরিচালক, এইচএন্ডএস ক্রোকারিজ লিঃ, মোঃ এস এম কামাল হোসেন পরিচালক এ্যাডভান্সড্ পোল্ট্রি এন্ড ফিস ফিড লিঃ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী তোজাম্মেল হক, সভাপতি, বারখাদা ত্রিমোহনী দোকান মালিক সমিতি।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোঃ হাসানুর রহমান (হাসান), প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বারখাদা ত্রিমোহনী দোকান মালিক সমিতি ও হাজী জাহাঙ্গীর হাফিজ লালু, সিনিয়ার সহ-সভাপতি, বারখাদা ত্রিমোহনী দোকান মালিক সমিতি। অনুষ্ঠান পরিচালনা করেন, আহসান আলী বিশ্বাস সাংগঠনিক সম্পাদক, বারখাদা ত্রিমোহনী দোকান মালিক সমিতি। এছাড়াও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম সহ-সভাপতি, আবু জাফর সহ-সভাপতি, সোলায়মান হোসেন, সহ-সাধারণ সম্পাদক, ডাঃ রুহুল আমিন-কোষাধ্যক্ষ, মাহাবুব হোসেন (রুবেল) উপ-কোষাধ্যক্ষ, সালমান শাওন-ধর্মীয় সম্পাদক, আমিরুল ইসলাম-দপ্তর সম্পাদক,
তানিম হাসান-প্রচার সম্পাদক, শরিফুল ইসলাম-সহ-প্রচার সম্পাদক, দাউদ মল্লিক-নির্বাহী সদস্য, সিরাজুল ইসলাম-নির্বাহী সদস্য, আনারুল হক (লালন)-নির্বাহী সদস্য, ইউছুফ হারুন (ফাহাদ)-নির্বাহী সদস্য, শ্রী অসিত কুমার বিশ্বাস (হিতু), নির্বাহী সদস্য, বারখাদা দোকান মালিক সমিতি। গত ১৮ই সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে বারখাদা দোকান মালিক সমিতির দুইজন সদস্য ডাঃ জাকির হোসেন সান্টু ও পিয়ার আলী সদ্দার এর অকাল মৃত্যু হওয়ায় মরহুমের আত্নার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরিশেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
