খোকসায় ইয়াবাসহ মাদক কারবারি বাদশা পরামানিক গ্রেফতার
কুষ্টিয়ার খোকসা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে গোপগ্রাম ইউনিয়নের এক অভিযান পরিচালনা করে বাদশা পরামানিক (৩২) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার দেহ তল্লাশি করে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। সে গোপগ্রাম ইউনিয়নের গোপগ্রামের মৃত ওমর আলীর ছেলে।

খোকসায় ইয়াবাসহ মাদক কারবারি বাদশা পরামানিক গ্রেফতার
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ইয়াবা কারবারী বাদশা পরামানিক দীর্ঘদিন যাবৎ ইয়াবা গাজা ও মাদকসহ বিভিন্ন কারবার করে আসছিল। থানা পুলিশের বিশেষ নজরদারি ও গোপন অভিযানের ভিত্তিতে বুধবার রাতে গোপগ্রাম দক্ষিণপাড়া (খালপাড়া) গ্রামের মোঃ হাসান আলীর বাড়ির পাশে লিচু বাগান থেকে ইয়াবা বিক্রি করা অবস্থায় খোকসা থানার এসআই বিপুল কুমার ঘোষ ও সঙ্গীয় ফোর্স এ এস আই খাদিমুল গফফার ও মুশফিকুজ্জামান বাদশা প্রামানিককে গ্রেফতার করে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা হাবিবুল্লাহ জানান, ইয়াবা কারবারি বাদশা প্রামানিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আসামি বাদশা পরামানিককে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, বাদশা প্রামানিক এলাকায় শুধু মাদক কারবারি নয়, সে ডাকাতি সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত বলে পুলিশ জানান।

