খোকসায় বিয়ে বাড়িতে বাজির আঘাতে ০৩ জন বরযাত্রী আহত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় বিয়ে বাড়িতে বাজির আঘাতে ০৩ জন বরযাত্রী আহত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ৬, ২০২৩
খোকসায় বিয়ে বাড়িতে বাজির আঘাতে ০৩ জন বরযাত্রী আহত

কুষ্টিয়ার খোকসায় বিয়ে বাড়িতে বাজির আঘাতে তিন জন বরযাত্রী আহত’র ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (০৫’জুলাই) রাত ৯টার দিকে উপজেলার চর বিহারীয়া গ্রামে।

খোকসায় বিয়ে বাড়িতে বাজির আঘাতে ০৩ জন বরযাত্রী আহত

খোকসায় বিয়ে বাড়িতে বাজির আঘাতে ০৩ জন বরযাত্রী আহত

খোকসায় বিয়ে বাড়িতে বাজির আঘাতে ০৩ জন বরযাত্রী আহত

আহতরা হলেন, উপজেলার চর দশকাহনীয়া গ্রামের লক্ষীকান্ত সান্নালের ছেলে রথিন সান্নাল(৩৫) ও তার একমাত্র কন্যা ঋত্তিকা সান্নাল (০৩) এবং চর বিহারিয়া গ্রামের দ্বীজেন্দ্রনাথ প্রামাণিকের মেয়ে প্রিয়ন্তী প্রামাণিক(১৮)। আহতরা সবাই বরের নিকটতম আত্মিয় বলে জানা গেছে।

ঘটনায় জানা যায়, পূর্ব প্রেমের সম্পর্কে বাস্তবে পরিণত করতে উপজেলার চর বিহারীয়া গ্রামের দ্বীজেন্দ্রনাথ প্রামাণিকের ছেলে সৌগত প্রামাণিক আকাশের সাথে একই গ্রামের রবীন্দ্র বিশ্বাসের মেয়ে স্মৃতি বিশ্বাসের পারিবারিক ভাবে বিয়ে ঠিক হয়।

বেশ ধুমধামের সাথে প্রায় শতাধিক বরযাত্রী নিয়ে বুধবার রাতে বর যায় মেয়ের বাড়িতে। মেয়ের বাড়িতে পৌঁছানোর পর কন্যা পক্ষের কিছু উশৃংখল যুবক দিকবিদিক বাজি মারতে থাকে। সেসময় তাদের ছোরা বাজিতে রথিন সান্নাল ও তার ছোট কন্যা ঋত্তিকা সান্নাল এবং প্রিয়ন্তী প্রামাণিক আহত হয়। এর মধ্যে রথিন সান্নালের অবস্থা গুরুতর।

খোকসায় বিয়ে বাড়িতে বাজির আঘাতে ০৩ জন বরযাত্রী আহত

খোকসায় বিয়ে বাড়িতে বাজির আঘাতে ০৩ জন বরযাত্রী আহত

এবিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোস্তফা হাবিবুল্লাহ জানান, এখন পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।