দৌলতপুর প্রতিনিধি ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামী, দৌলতপুর দক্ষিন শাখার উদ্দ্যোগে কর্মী সম্মেলন । গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকালে, কুষ্টিয়া-দৌলতপুরের, খলিশাকুন্ডি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন খেলার মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন’র শুরুতে, প্রথমেই কোরান থেকে তেলাওয়াত করেন হাফেজ ইউসুফ, সভাপতিত্ব করেন মোঃ আরোজুল্লাহ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আমীর অধ্যাপক আবুল হাশেম।
উপস্থিত বিশেষ অতিথি ও অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বেলাল হোসেন, জুমারত আলী, সুজা উদ্দিন, মাহবুব মাজহার সহ অনেকে। প্রধান অতিথি তাড় মুল্যবান বক্তব্যে নব্য স্বাধীন বাংলাদেশের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন তিনি বলেন আমাদের বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের তরুন ছাত্র- জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে অর্জিত নব্য স্বাধীন বাংলাদেশে এখনও চলছে সুদ, ঘুষ টেন্ডারবাজি, অপহরন, চাঁদাবাজি যা আমাদের কাম্য নয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী এ সব ঘৃন্য অপকর্ম করে না ভবিষ্যতে সৈহ্যও করবে না।
দেশের সর্বস্তরের শান্তিপ্রিয় মানুষদের সঙ্গে নিয়ে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে তারা সাংগঠনিক ভাবে এগিয়ে যেতে বদ্ধ পরিকর। পরে উপস্থিত জনতার সামনে সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি হয়। অনুষ্ঠানটির সঞ্চালনে ছিলেন মিজানুর রহমান।
