কুষ্টিয়ায় স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রীতি কাবাডি ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রীতি কাবাডি ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ২১, ২০২৩
কুষ্টিয়ায় স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রীতি কাবাডি ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রীতি কাবাডি ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টার সময় কুষ্টিয়া জিলা স্কুল মাঠে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে এ প্রীতি কাবাডি ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়ায় স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রীতি কাবাডি ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রীতি কাবাডি ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রীতি কাবাডি ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিভিন্ন দলের সমন্বয়ে গঠিত দলের খেলাগুলো বিকাল ৪টা হতে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চলে। প্রতিযোগিতার শুরুতেই কাবাডি খেলায় অংশ গ্রহণ করেন কুষ্টিয়া জেলা প্রশাসন বনাম জেলা ক্রীড়া সংস্থা। এর পরপর প্রীতি ফুটবল প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন কুষ্টিয়া জেলা প্রশাসন বনাম বীর মুক্তিযোদ্ধাগন, কুষ্টিয়া পৌরসভা বনাম দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি বনাম খেলাধুলা উপ কমিটি, কৃষিবিদ ইনস্টিটিশন বাংলাদেশ বনাম বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন, কলেজ শিক্ষক সমিতি বনাম মাধ্যমিক শিক্ষক সমিতি, জেলা ক্রীড়া সংস্থা বনাম কুষ্টিয়া প্রেসক্লাব, জেলা ফুটবল এসোসিয়েশন বনাম পরিবহন মালিক সমিতি এবং প্রাথমিক শিক্ষক সমিতি বনাম এনজিও প্রতিষ্ঠানগুলো।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আ ন ম আবুজর গিফারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীদের মধ্যে পুরুস্কার বিতরন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার মোঃ খাইরুল আলম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এ্যাডঃ অনুপ কুমার নন্দী, কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল আলম টুকু, কুষ্টিয়া জর্জ কোর্টের জিপি এ্যাডঃ আ স ম আক্তারুজ্জামান মাসুম, দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ কুষ্টিয়ার সিনিয়র সহসভাপতি মোঃ মোকারম হোসেন মোয়াজ্জেম, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মোছাঃ শারমিন আক্তার, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ নাসরিন বানু, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ খাদিজা খাতুন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জুডিশিয়াল মুন্সিখানা শাখা) সিফাতুন নাহার, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রেকর্ডরুম শাখা ও রেভিনিউ মুন্সিখানা শাখা) তানভীর হায়দার, সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা) স্বরূপ মহুরিসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।