ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে কুমারখালীতে মানববন্ধন
ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরাইলি বাহিনীর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুষ্টিয়া কুমারখালীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন এলাকার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। উপজেলা নাগরিক সমাজের আয়োজনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে কুমারখালীতে মানববন্ধন
এ সময় উপস্থিত ছিলেন, পাবলিক লাইব্রেরী সাধারণ সম্পাদক মমতাজ বেগম, নাগরিক কমিটির সভাপতি আকরাম হোসেন, মহিলা পরিষদের সভানেত্রী হোসনে আরা রুবি, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী শামীমা পারভিন রোজি, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল আলম , ১৪ দলের নেতা আব্দুল ওহাব, বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর মজনু, সাংবাদিক আবু দাউদ রিপন, সাংবাদিক মোশারফ হোসেন, সাংবাদিক মনোয়ার হোসেন, সাংবাদিক মিজানুর রহমান নয়ন সহ আরও অনেকে।
বক্তারা বলেন, ফিলিস্তিনের নারী-পুরুষসহ শিশুদের ওপর অমানাবিক হামলা ও হত্যাযজ্ঞ চলছে। এর বিরুদ্ধে মুসলিম উম্মাহকে জেগে উঠেতে হবে। অনতিবিলম্বে এ হামলা বন্ধ করতে হবে। এছাড়া ইসরাইলি পণ্য বর্জন করে মসজিদুল আকসার পবিত্রতা রক্ষা করতে হবে। ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে হবে।
